দাগনভূঞা প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর গজারিয়ার মোবারক আলী মাষ্টার বাড়ির মৃত শেখ আহাম্মদের সম্পত্তি জবর দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। উদ্ধারের জোর দাবী জানিয়েছে ওয়ারীশগন।
সরেজমিন, ইউপি সদস্য ও সালিশদারদের সূত্রে জানা যায়, ফেনীর দাগনভূঁঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের, ৬নং ওয়ার্ড উত্তর গজারিয়ার মোবারক আলী মাষ্টার বাড়ির, মৃত শেখ আহাম্মদের সম্পত্তি জবর দখল করে রেখেছে, স্থানীয় প্রভাবশালী (এক) মরহুম মোবারক আলী মাষ্টারের ওয়ারিশ রহিম উল্যাহ ও শহিদ উল্যাহ। (দুই) মরহুম আবদুস সালামের ওয়ারিশ সেতারা, মনোয়ারা, শাহেনা আক্তার। (তিন) মরহুম জালাল আহাম্মদের ওয়ারীশ মন্জু, মনির, মহসিন ও তার ৪ মেয়ে। (চার) মরহুম হাবীব উল্যাহ এর ওয়ারিশ আবু সুফিয়ান, সবুজ। (পাঁচ) মরহুম নাবালক মিয়ার ওয়ারিশ আবদুল হক দীর্ঘ ৬০ বছর যাবৎ নিজেদের জবর-দখলে সম্পত্তি রেখেছেন বলে অভিযোগ অাছে।
এ বিষয়ে কয়েকজন এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান, মরহুম শেখ আহাম্মদের ওয়ারীশরা সম্পত্তির মালিক হয়েও লোকবল ও অর্থিক সামর্থ না থাকায় জোর জবর দখলে রেখেছে উপরে নাম উল্লেখিতরা। তাই ওয়ারীশরা সম্পত্তির মালিক হয়েও ভোগ করতে পারছেনা। দখলে রেখেছে অন্যরা। ওয়ারীশগনের মধ্যে রয়েছে মনির আহাম্মদ, সালেহ আহাম্মদ, খায়েজ আহাম্মদ, নুরুল হুদা, শাহা জালাল, ইব্রাহিম ও জাহেদা খাতুন।
এদিকে, শেখ আহাম্মদ এর বড় ছেলে মনির আহাম্মদ বাদী হয়ে আমাদের প্রতিবেদকে জানান, পূর্ব পুরুষের ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক আমরা। কিন্তু দীর্ঘ ৬০ বছর যাবৎ জবর দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার আইয়ুব আলী এবং স্থানীয় মান্যগন্য ব্যক্তিরাসহ প্রায় ৮/১০টা গ্রাম্য বৈঠক করলে তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। তাই মালিকানা সত্বে আমরা ওয়ারীশগন সঠিক তদন্তের মাধ্যমে আমাদের সম্পত্তি ফিরে পেতে চাই।
তবে, বেশ কয়েকবার চেষ্টা করেও অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উক্ত বিষয়ে ফেনীজেলা জজকোর্টের ফৌজদারী আদালত এডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন তাঁর লিখিত মতামতে জানান, “বিষয়টি খতিয়ে দেখে একটা আইনগত মতামতে উল্লেখ করেন, মালিকানার ধারাবাহিকতা ও সার্বিক পর্যালোচনার আলোকে বুঝা যায় যে, সিএস ১৪৭৭ নং খতিয়ানের রেকর্ডভূক্ত মালিক, এলাহী বকস মিঞার মালিকানা খাজনা বকেয়ার দায়ে নিলাম ঘোষিত হয় নাই। সঙ্গতকারণে, তাহার মালিকানা ও দখল বহাল বলবৎ থাকাবস্থায়, তাহার মৃত্যুতে প্রার্থীগণ তাঁহার ওয়ারিশ স্বরুপে হিস্যাহারে, উক্ত ২ একর ৫ ডিং ভূমিতে মালিক দখলকার আছে। উক্তরুপ মালিক দখলকার থাকা আইনের দৃষ্টিতে বৈধ ও নিস্কন্টক এবং নিরঙ্কুশ বটে। ইহাই আমার আইনগত সু-চিন্তিত মতামত।”





