দাগনভূঞায় প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের পূর্ব মোমারিজপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের ইউসুফ মেম্বার বাড়িতে সম্পত্তি বিরোধের জের ধরে আমেরিকা প্রবাসী ছোট ভাই আবু তাহের গত মঙ্গলবার রড় দিয়ে পিটিয়ে তার বড় ভাই আবু আহম্মদকে মারাক্তক জখম করে।
পরে বাড়ির লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করে। আজ বৃহস্পতিবার দুপুরে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।এদিকে পুলিশ অভিযুক্ত ছোট ভাই আবু তাহেরকে আটক করেছে।দাগনভূঞা থানার এসআই আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছে।এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।






