আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনীর তিনটি সংসদীয় আসনে প্রার্থী চুড়ান্ত করেছে।
ফেনী সদর, সোনাগাজী, দাগনভূইয়া, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াকে নিয়ে গঠিত বাংলাদেশের নাভীখ্যাত এই ফেনী জেলা। এই জেলায় রয়েছে জাতীয় সংসদের তিনটি সংসদীয় আসন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তিনটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হয়ে যথাক্রমে লড়বেন ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া) আসনে মাওলানা কাজী গোলাম কিবরিয়া। ফেনী-২ (ফেনী সদর)আসনে মাওলানা নুরুল করীম বেলালী ও ফেনী-৩ (সোনাগাজী, দাগনভূইয়া) আসনে মাওলানা আবদুর রাজ্জাক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফেনী জেলা সেক্রেটারি মাওলানা নুরুল করিম জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয় তবে আমরা তিন আসনেই উল্লেখযোগ্য ভোট পাবো বলে আশা করছি। কারন বিগত কয়েক বছরে আমরা আমাদের সংগঠনকে জেলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়ার সর্বোচ্চ চেস্টা করেছি এবং এতে আমরা অনেকটা সফলও হয়েছি ,আলহামদুলিল্লাহ। তাই এবারের নির্বাচন নিয়ে আমাদের আশাটাও একটু বেশি। ইতোমধ্যে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী সেল ফেনীর তিন আসনের জন্য তিনজন জনপ্রিয় ও ব্যক্তিত্বসম্পন্ন প্রার্থী নির্বাচিত করেছে এবং জেলা ও উপজেলা সমূহে নির্বাচন বাস্তবায়ন কমিটিও এর মাঝেই গঠন সম্পন্ন হয়েছে। প্রচার-প্রচারণাসহ সকল কার্যক্রম শুরুও হয়েছে। আশা করি জনগণ হাতপাখাকে বেছে নিবে।






