সাজ্জাদ হোসেন রাকিবঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৭ই নভেম্বর মঙ্গলবার ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উক্ত বিজ্ঞান মেলায় ছাগলনাইয়া উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময়ে নেতৃবৃন্দ ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কাজ করে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগায় এই সময়ে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নিজের হাতে তৈরি প্রজেক্ট প্রদর্শন করে।




