এম.নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় ১৫ মামলার আসামী মোঃ কামরুল (৩৬) প্রকাশ গুনাই কামরুল নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও অস্র উদ্ধার করেছে।
জানা যায় ০১ আগস্ট শনিবার দিবাগত রাত অনুমান ২ টার দিকে পাঠাননগর ইউনিয়নের গজারিয়া নামক স্থানে দুই দল ডাকাতের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হওয়ার ঘটনা শুনে পুলিশ সেখানে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী এলজি,চার রাউন্ড কার্তুজের খোসা,একটি রামদা,একটি কিরিচ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
নিহত ডাকাত গুনাই কামরুল ঐ ইউনিয়নের পূর্ব হরিপুর চৌধুরী বাড়ীর(বর্তমান বাথানিয়া বড় বাড়ী) মৃত মোঃ হানিফের পুত্র। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেজবাহ্ উদ্দীন আহমেদ ডাকাত কামরুল ইসলাম নিহতের সত্যত্যা নিশ্চিত করে বলেন তার (কামরুল) বিরুদ্ধে ডাকাতি,মাদকসহ মোট ১৫ টি মামলা রয়েছে।






