বিশেষ প্রতিনিধিঃ- ফেনীর ছাগলনাইয়ায় জাসদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে কেক কাটেন স্থানীয় সাংসদ ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার।
এসময় উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা আঞ্জু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির নেত্রী নুসরাত চৌধুরী, জেলা জাসদের দপ্তর সম্পাদক শিপন হাজারী, ছাগলনাইয়া উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই,সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার (সোহাগ),সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার ভূইয়া,ফুলগাজী উপজেলা সভাপতি দুলাল বৈদ্য,সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া,পরশুরাম উপজেলা জাসদের সভাপতি মোশাররফ হোসেন, তসলিম আহমেদ চৌধুরী সহ-সভাপতি,সাধারন সম্পাদক আবুল কালামসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করা হয়।




