বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home ছাগলনাইয়া

ফেনীর ছাগলনাইয়ার সাড়ে তিন লক্ষ মানুষের সেবায় কাজ করছে সোহেল চৌধুরী

by Jahirul Islam Raju
12 months ago
ফেনীর ছাগলনাইয়ার সাড়ে তিন লক্ষ মানুষের সেবায় কাজ করছে সোহেল চৌধুরী

ফেনীর ছাগলনাইয়া উপজেলাকে শান্তির জনপদে রুপান্তরিত করে বটের ছায়া হয়ে মানুষের দৌরগোড়ায় সেবা পৌঁছে দিতে রাতদিন একাকার করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। যুগ-যুগ ধরে নির্যাতিত, নিপিড়ীত, শোষিত ও বঞ্চিত উপজেলার সাড়ে তিন লক্ষ মানুষের অভিভাবক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে তিনি হাত গুটিয়ে বসে থাকেননি। ঝাঁপিয়ে পড়েছেন খাদ্যসঙ্কটে পড়া কর্মহীন অসহায়, দিনমজুর, খেটে খাওয়া, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রতিবন্ধী, রিক্সাচালক, সিএনজি অটোরিকশায় চালক, সেলুন দোকানদার, স্কুল শিক্ষক, ট্রাক ড্রাইভার, বেসরকারি মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ দুস্থ ও হতদরিদ্রদের মাঝে নিজের ব্যক্তিগত তহবিল থেকে চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড ওয়াশ, মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তাদের হাতে।

যারা লোকলজ্জার ভয়ে নিতে আসেনি, রাতের আঁধারে তাদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন। সরকারি খাদ্যসামগ্রীও বিতরণ করছেন অসহায়ের মাঝে। রাস্তার পাশে ক্ষুদার্ত কুকুর ও পশুপাখিদের রান্না করা যে খাবার তাদের মুখে তুলে দিয়েছেন তা অবিস্মরণীয়। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তাদের দাফন এবং রোগীদের সাহায্য ও প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন সেবা পৌঁছে দিতে তিনি নিজ উদ্যোগে গঠন করেছেন উপজেলা চেয়ারম্যান ‘কুইক রেসপন্স টিম’। তাদের জন্য দিয়েছেন একটা এ্যাম্বুল্যান্সও।
এছাড়াও মানবিক এই চেয়ারম্যান করোনা প্রকোপের শুরু থেকে এখন পর্যন্তও প্রতি শুক্রবার জুমার নামাজের পর তার বাড়ির আঙিনায় নিজের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় গরীবদের হাতে নগদ অর্থ বিতরণ করে আসছেন। যা ফেনীসহ আশ-পাশের এলাকার মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
উপজেলার অনেক অসহায় পরিবারকে ঘরবাড়ি নির্মাণ ও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কার্ডসহ ভিক্ষুকদের পূর্নবাসনের ব্যবস্থা করেছেন। তার কাছে উপজেলার কেউ এলে কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেননি এই মানবিক চেয়ারম্যান। উন্নয়নে বহুতল স্কুল ও মাদ্রাসা ভবন নির্মাণ, রাস্তাঘাট, ব্রীজ, কার্লভাট থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের যাতায়াতে সু-ব্যবস্থা করার জন্য অবকাঠামোর অনেক উন্নয়ন করেছেন।

ফুলগাজী নিউজ ডট কম’র সাথে আলাপচারিতায় সোহেল চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি ক্ষুধা ও দ্রারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার। আমি তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছি। আমাদের ফেনী আ’লীগ পরিবারের প্রিয় অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের দিকনির্দেশনায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে আমাকে ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এরপর আমি ছাগলনাইয়া উপজেলার সাংগঠনিকভাবে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সসর্বোপরি বাংলাদেশ আ’লীগ ছাগলনাইয়া উপজেলা শাখাকে ঢেলে সাজানোর পরে আমার কার্যক্রমে সন্তুষ্ট হয়ে আমাদের জেলা আ’লীগ তথাপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের পরামর্শে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচন করার জন্য ২০১৪ সালে নমিনেশন দেন। পরবর্তীতে উপজেলার সাড়ে তিন লক্ষ মানুষের দোয়ায় আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই।
আমি যখন হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ি তখন স্কুল ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই। এরপর ফেনী সরকারি কলেজে ১৯৯১ সালে একাদশ শ্রেনী কলেজ ছাত্রলীগের সভাপতি, ১৯৯৩ সালে আমি কলেজ ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হই। পরবর্তীতে ১৯৯৫ সালে ফেনী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে আমি জিএস পদে প্রার্থী ছিলাম। কিন্তু তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার ভোটের দিন ভোট বন্ধ করে দেয়। এরপর আমি ফেনী জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক ও পরে জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হই। আ’লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ২০০৩ সালে আমি সাউথ আফ্রিকা গমন করি। ২০০৫ সালে আমি সাউথ আফ্রিকা বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ২০০৬ সালে সাউথ আফ্রিকা আ’লীগের সভাপতি নির্বাচিত হই।

পরবর্তীতে ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আ’লীগ সরকার গঠন করে তখন আমি নেত্রীর সাথে দেখা করে আবার বাংলাদেশে ফিরে আসি। তৎকালীন সময়ে আমার নামে বিভিন্ন মামলা ছিলো। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়া তৎকালীন সময়ে আমাকে পদদলিত করেছিলো যেন জীবনে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। বঙ্গবন্ধুর আদর্শের কথা বলতে না পারি। বিভিন্ন মামলায় আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। ফেনী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাসুদের ডিল মেশিনের একটি মামলায় আমাকে দশ বছরের সাজা করে দিয়েছিলো। অনেকগুলো মিথ্যা এবং হত্যা দিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের যে নীলনকশা তারা তৈরি করেছিলো পরবর্তীতে আমি দেশে ফিরে এসে সারেন্ডার করে সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাই। উপজেলার সাড়ে তিন লক্ষ মানুষের অভিভাবক সোহেল চৌধুরী আরো বলেন, আমার ইচ্ছা ছিলো এখানে রাজনীতি করে মানুষের কল্যানে সর্বদা নিজেকে আত্মত্যাগ করা। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি প্রথমে প্রাধান্য দিয়েছি উপজেলার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।

একটা জাতিকে যদি উন্নয়নের শিকড়ে নিতে হয়, উন্নত পর্যায়ে রুপান্তরিত করতে হয় তাহলে শিক্ষার কোন বিকল্প নেই। সেক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস, ইভটিজিং বন্ধ করে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করেছি। আগে এক সময় শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি ছিলো। কিন্তু এখন শিক্ষাঙ্গনে আগের মতো অস্ত্রের ঝনঝনানি নেই। সেখানে এখন কাগজ কলম নিয়ে শিক্ষার্থীরা স্কুল, কলেজে যায়।

তিনি আরো বলেন, আজকে এই উপজেলাতে চুরি, ডাকাতি বন্ধ হয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বোনেরা স্কুল কলেজে যেতে ইভটিজিং থেকে মুক্তি পাচ্ছে। উপজেলার ব্যবসায়ীরা মাথা উঁচু করে চলাফেরা করছে। ব্যবসায়ীরা কাউকে চাঁদা দিতে হয়না, চোর ডাকাতের মাধ্যমে কেউ কোন ধরনের লাঞ্চিত হচ্ছেনা। আমার মা-বোনেরা যখন রাস্তায় বের হয় তখন অক্ষত অবস্থায় আবার ইজ্জত সম্মান নিয়ে বাড়ি ফিরে যেতে পারে। সর্বক্ষেত্রে তৃণমূল পর্যায়ে মানুষের কথা বলার অধিকার আছে।
ছাগলনাইয়া উপজেলায় আমি ক্ষমতায় আসার পর থেকে অতীতের ন্যায় সাদাকে সাদা বলি, এবং কালোকে কালোই বলি। যদি আ’লীগের কোন নেতাকর্মীর দ্বারা সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি হয়ে থাকে সাথে সাথে আমরা আ’লীগের সেই নেতাকর্মীকে যত বড় পদের অধিকারী হোক না কেনো তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। আ’লীগের কোন নেতাকর্মী কোন সন্ত্রাস কিংবা খারাপ কাজের সাথে জড়িত থাকে তাহলে সাথে সাথে তাদের বিচার করেছি। ঠিক তেমনিভাবে মানুষের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি।
@NP

Share this:

  • Twitter
  • Facebook
ShareTweetShare

আরও পড়ুন

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক

০৬/১০/২০২১
ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন
ফুলগাজী

ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন

০৬/১০/২০২১
গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়,  আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফুলগাজী

গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩/১০/২০২১
খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল
ফুলগাজী

খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল

০২/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।