সাহিদুল ইসলাম রাফি : ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা কাজী ফারুকের ভগ্নিপতির মৃত্যু হয়েছে।
জানা যায়, ছাগলনাইয়া উপজেলার ৯নং শুভপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জগন্নাথ সোনাপুর গ্রামের গ্রামের বাসিন্দা পশু চিকিৎসক ডাঃ ফখরুল ইসলাম তার বাবা এবং স্ত্রীসহ সবাই মিলে একটি প্রাইভেটকারযোগে পারিবারিক কাজে ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল আনুমানিক ৪ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
তাদের বহনকারী প্রাইভেটকারটি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় গেলে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ডাক্তার ফখরুল এবং দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ডাক্তার ফখরুলের বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার স্ত্রীকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় তাদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, ছাগলনাইয়া উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক।






