ফেনী-ছাগলনাইয়া-বক্সমাহমুদ-করেরহাট যাতায়াতের প্রধান সড়কের মাঝেই বিদ্যুতের খুঁটি রেখে সড়ক চওড়া করল সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। পঞ্চশ হাত দূরত্বে বিদ্যুতের তিনটি খুঁটি রেখেই সড়ক চওড়া করনের কাজ সম্পন্ন করার অভিযোগের সত্যতা মিলেছে।
© ফাইল ছবি
এমন দৃশ্য দেখাগেছে ছাগলনাইয়া পৌরসভা কার্যালয় ফটকে। পৌর ফটকের সামনে একটি ও পঞ্চাশ হাত পশ্চিমে পাশাপাশি দুইটি খুঁটি রেখেই সড়ক ও জনপথ বিভাগ এ সড়কটি চওড়া করেছে। ১১ হাজার বোল্ডের বিদ্যুতের লাইন রয়েছে যেসব খুঁটির মধ্যে ঐ খুঁটি গুলো সড়কের মাঝে রেখে প্রধান সড়কটি চওড়া করাতে শঙ্কিত সড়কটিতে যাতায়াতকারী গাড়ীর চালক, যাত্রী ও পথচারীরা। দ্রুত খুঁটি গুলো সড়কের পাশে স্থাপন করা না হলে যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক উপবিভাগ-২) মোঃ আবদুস সহিদ জানান, এ সড়কটি আমরা এবার চওড়া করিনি। সড়কটি এমনই ছিলো তবে, আগে সড়টির সম্পুর্ন অংশ ব্যবহারের অনুপযোগী ছিলো। এখন সড়ক ও জনপথ বিভাগ সংস্কার করে ব্যবহারের উপযোগী করেছে। তবে প্রকৌশলী আবদুস সহিদের অভিযোগ, রাস্তার মালিক সড়ক ও জনপথ বিভাগ। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের উচিত ছিলো সওজ’র অনুমতি নিয়ে খুঁটি স্থাপন করা। তারা সওজ’র অনুমতি না নিয়েই রাস্তার উপর খুঁটি স্থাপন করেছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিসের ডিজিএম আবু বকর শিবলী কাছে জানতে চাইলে তিনি ফুলগাজী নিউজ ডটকম’কে জানান, এ বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ আমাদের অবহিত করেনি। তারা যদি আমাদের অবহিত করতো আমরা খুঁটি গুলো সরানো ব্যবস্থা করতাম। তবে তিনি বলেন, আমি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবো।
© নজরুল ইসলাম






