বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home ছাগলনাইয়া

ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

by Jahirul Islam Raju
3 months ago
ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ার হিছাছড়া ব্রীজের পাশে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়া এলাকার তাজুল ইসলামের ছেলে ছাগলনাইয়ার বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ‘জনি ষ্টোর’র মালিক শহিদুল ইসলাম রনি (৩০) ও পৌরসভার বাঁশপাড়া এলাকার আব্দুর রউপ পাটোয়ারী বাড়ির সলিম উল্লাহ পাটোয়ারী’র ছেলে মোঃ সরোয়ার্দি পাটোয়ারী নিক্সন (২৮)।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী একরামুল হক জানান, আমার বাড়ি ঘটনাস্থলের একটু পাশে হওয়ায় ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে উচ্চস্বর শব্দ শুনার সাথে সাথে আমি বাড়ি থেকে বের হয়ে ট্রাকের সামনে এসেই দেখি বাইক আরোহী দুইজনের অবস্থা খুবই আশংকাজনক। দুইজনই তখন রাস্তার পাশে কাতরাচ্ছেন। তাৎক্ষণিক আমি এগিয়ে যেতেই দেখি ছাগলনাইয়া থানার ২জন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। তারপর ঘটনাস্থলে পুলিশ সহ স্থানীয়দের সহযোগীতায় বাইক আরোহীদের ছাগলানাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করা হয়। অপরদিকে বেপোরোয়া ট্রাক ড্রাইবারকে পুলিশ ট্রাকসহ থানায় আটক করে রাখেন।

তিনি আরও জানান, ট্রাক টি (ফেনী- ট-১১০৯১৪) বক্স-মাহমুদ থেকে ছাগলনাইয়া আসার সময়ে এই ২ বাইক আরোহীর সাথে হিছাছড়া ব্রীজের পাশে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরেক প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদীন জানান, ঘটনাটির কিছুক্ষণ পূর্বে আমি মোঃ সরোয়ার্দি পাটোয়ারী নিক্সন কে অনেক স্পীডে বাইক চালাতে দেখি।

দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন ছাগলনাইয়া থানার এসআই জাহাঙ্গীর আলম। পরবর্তীতে তিনি জানান, ঘটনাস্থলে এসে দেখি মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক টি কে জব্দ করা হয়েছে ও চালক কে আটক করা হয়েছে৷

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফেরদৌস জাহান শারমিন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

একসঙ্গে দুই যুবকের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

Share this:

  • Twitter
  • Facebook
Tags: ছাগলনাইয়াফেনীমোটরসাইকেল আরোহী নিহত
ShareTweetShare

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
আইন-আদালত

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

১২/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

১১/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
IMG 20211006200029 picsay
ফুলগাজী

ফুলগাজীতে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাওলানা সিফাত উল্লাহ গ্রেফতার

০৬/১০/২০২১
‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন
সারাদেশ

‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন

০৫/১০/২০২১
গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়,  আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফুলগাজী

গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।