ফেনীর ছাগলনাইয়ায় ধর্ষণ মামলার আসামি মোঃ মমিন হোসেন পাটোয়ারী, সহযোগী মোঃ আনোয়ার হোসেন ও রেহানা বেগমকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।
১২ অক্টোবর বৃহস্পতিবার চাঁদগাজী এলাকায় অভিযান পরিচালনা করে উত্তর সতর গ্রামের মৃত মীর হোসেন পাটোয়ারী ও মৃত ছালেয়া বেগম’র পুত্র ধর্ষক মোঃ মমিন হোসেন পাটোয়ারী(২৯) এবং ধর্ষন সহায়তা কারী ধর্ষকের ভাই মোঃ আনোয়ার হোসেন (৩৪), একই গ্রামের বাহার উদ্দিন’র স্ত্রী রেহানা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ
থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন জানান , আসামী মোঃ মোমিন হোসেন পাটোয়ারী ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে আসামী রেহানা বেগম ও মোঃ আনোয়ার হোসেন সহায়তায় ধর্ষন করাসহ অশ্লীল ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইয়া দেওয়ার হুমকি দিয়া আসছে। তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পরে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






