বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home ফেনী সদর

ফেনীর কাজিরবাগে চালু হচ্ছে ইকোপার্ক

by Jahirul Islam Raju
3 years ago
Screenshot 20180713 144841 picsay

শাহাদাত হোসেন তৌহিদ : জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটনশিল্পের সম্ভাবনা ফেনীর কাজিরবাগে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ইকোপার্ক। 

পার্কটিতে বিনোদন কেন্দ্রের পাশাপাশি থাকছে বিরল প্রজাতির বিভিন্ন উদ্ভিদসহ বন্য প্রাণী। শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নির্মল পরিবেশে পার্কটির অবস্থান। ফলে দর্শনার্থীরা এখানে ভিড় জমাতে শুরু করেছেন। শিগগির পার্কটি উদ্বোধন করা হবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ডিসেম্বরে ফেনী সদর উপজেলার কাজিরবাগের রানীরহাট বাজারসংলগ্ন বন বিভাগের নার্সারিতে শুরু হওয়া পার্কের নির্মাণকাজ চলতি মাসে শেষ হচ্ছে। এই এলাকায় বন বিভাগের পাঁচ একর জায়গায় মনোরম পরিবেশে পর্যটন করপোরেশনের আওতায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সবুজ শ্যামল দৃষ্টিনন্দন ইকোপার্ক। প্রকল্পটি চালু হলে ফেনীতে বিনোদন-জীববৈচিত্র্য সংরক্ষণ-পর্যটন শিল্পের অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। ফেনী ছাড়াও নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের মানুষ বিনোদনের সুবিধা পাবে। জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজমের উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়নে এই এলাকাটি হয়ে উঠতে পারে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান।

সূত্র জানিয়েছে, পার্ক এলাকায় শাল, সেগুন, গর্জন, জাম, মেহগনি, লিচু, একাশিয়া, অর্জুন, আমলকী, বহেরা, হরীতকী, বাঁশ ও বেত গাছ রয়েছে। পর্যাপ্ত পরিবেশের অভাবে বিলুপ্তপ্রায় শিয়াল, সজারু, বেজি, বনবিড়াল, কাঠবিড়ালি, বানর, টিয়া, তোতা, ঘুঘু, ময়না, গুইসাপ, বাদুড়, মাছরাঙ্গা, কাক, শালিক, কাকাতুয়া, চড়–ই, বনমোরগ, রাজহাঁসসহ বিভিন্ন প্রজাতির বন্য পশুপাখি থাকবে এই পার্কে।

এই এলাকায় ভারত সীমান্ত থেকে হনুমান ও বানরের আগমন ঘটে নিয়মিত। এসব পশুপাখির বাসযোগ্য পরিবেশ তৈরি করতে পারলে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিরল ও বিলুপ্ত প্রজাতির বৃক্ষ পরিচর্যার বিশাল সুযোগ তৈরি হবে। দর্শনার্থীদের চলাচলের জন্য রয়েছে ওয়াকওয়ে। বাহারি ফুল ও ফলের বাগান, বসার স্থান, ওয়াচ টাওয়ারসহ তৈরি করা হয়েছে বিভিন্ন মুর‌্যাল ও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আইটেম। 

স্থানীয় আইনজীবি জাহাঙ্গীর আলম নান্টু বলেন, কাজিরবাগের ইকোপার্কটি চালু হলে ফেনীবাসীর বিনোদন সুবিধা বাড়বে এবং সরকারের আয়ের পথ সুগম হবে।

সামাজিক বন বিভাগ ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার জানান, প্রকল্পের কাজ দ্রুত শেষ হয়েছে। আশা করছি শিগগির পার্কটির উদ্বোধন হবে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

–

সম্পাদনা : জে আই রাজু।

Share this:

  • Twitter
  • Facebook
Share139TweetShare

আরও পড়ুন

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন
সারাদেশ

‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন

০৫/১০/২০২১
গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়,  আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফুলগাজী

গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩/১০/২০২১
খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল
ফুলগাজী

খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল

০২/১০/২০২১
বাকি ইউপি ভোটের তফসিল সেপ্টেম্বরের শেষে
সারাদেশ

৮৪৮ ইউপিতে ভোট ১১ নভেম্বর:ইউপি নির্বাচন ২০২১

২৯/০৯/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।