নিজস্ব প্রতিবেদক : ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুরে এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি গত কিছুদিন আগে রাজধানী থেকে গ্রামে এসেছেন । অন্যদিকে একই উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে বলে জানিয়েছে ফেনী জেলা সিভিল সার্জন।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বুধবার দুপুরে ওই নারী করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই নারী রাজধানীতে গৃহপরিচারিকার কাজ করতেন। তার কোন উপসর্গ ছিলো না। ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) প্রেরন করা হয়। চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে থেকে নমুনা প্রতিবেদনে করোনা শনাক্ত হয়। অন্যদিকে একই উপজেলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার শরীরেও করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে।
ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, দাগনভূঞার করোনা আক্রান্ত নারী নারী ও কারণ আক্রান্ত একজন সরকারি কর্মকর্তাকে ফেনী ট্রমা সেন্টারে আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে। জেলায় এ পর্যন্ত ৪ জন রোগি শনাক্ত হয়েছে।






