ফেনীতে শাকিলা জাহান নিশি (২২) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে শশুর বাড়ির স্বজনরা। শনিবার সকালে ফেনী শহরের পুরোতন রেজিস্ট্রি অফিস সংলগ্ন জনৈক রফিক বিল্ডিং এর ভাড়া ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধু হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামী আশরাফ উদ্দিন আরিফ ও শশুর হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাকিলা জাহান নিশি প্রেম করে প্রায় ৬ বছর আগে পরিবারের অমতে সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আশরাফ উদ্দিন আরিফকে বিয়ে করে। বিয়ের পর থেকে বাবার পরিবারের সাথে সম্পর্ক ছিলো না নিশির। অপরদিকে শশুর বাড়িতে নিয়োমিত নির্যাতনের শিকার হতো নিশি।
পরিবারিক কলহের জের ধরে শনিবার সকালে নিশিকে স্বামী ও শশুর বাড়ির লোকজন গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিশির পরিবারকে নিহতের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনালের হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন লাশ উদ্ধারে সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকালে লাশের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবা শামছুল হুদা পাটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ স্বামী ও শশুরকে গ্রেপ্তার করেছে।






