ফেনী প্রতিনিধি : ফেনীর শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকায় শিয়ালের মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় শিয়ালের মাংস বিক্রি করছিল জাহাঙ্গীর। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থল থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বন্যপশু শিকার ও এর মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীরকে ছয়মাসের কারাদণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
©D_R






