ফেনী প্রতিনিধিঃ- স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ফেনীতে মানববন্ধন করেছে সহযাত্রী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (২৫ মে) বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনটির সমন্বয়ক ফজলুল করিম হৃদয়ের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে অংশ নেয়া নেতৃবৃন্দ্র জানান, চলমান পরিস্থিতিতে দেশের সব কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু দূর্ভাগ্যবশত দীর্ঘদিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে কোমলমতি শিশু কিশোর ও শিক্ষার্থীরা বিপথগামী হয়ে সামাজিক ও পারিবারিক অশান্তির কারন হয়ে দাড়িয়েছে। এমতাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান চালু না হলে আগামী প্রজন্মের মাঝে মেধাশূণ্যতা সহ নানা সমস্যা সৃস্টি হবে। তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী করেন নেতারা।
কর্মসূচিতে বৃষ্টি রাণী ভৌমিক, নিলয়, রাকিব আহাম্মদ, বেলাল হোসেন, আফসানা অর্ণাসহ সংগঠনটি বিভিন্ন পর্যায়ের সদসবৃন্দ উপস্থিত ছিলেন।




