ফেনীতে র‍্যাবের হাতে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার – ২

জাবেদ হোসাইন মামুন : ফেনী জেলার লেমুয়া ব্রিজ থেকে ১০০ কেজি গাঁজা সহ মো. আবুল কালাম (৫২), পিতা- মৃত সুলতান আহাম্মদ, সাং- বাংলাবাজার, থানা- সদরঘাট, চট্টগ্রাম এবং মো. ওয়াসিম (২৬), পিতা- মৃত শফিউল্লাহ, সাং- গনীপুর, থানা- দাগনভুঁইয়া, ফেনী দ্বয়কে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা। র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।