স্টাফ রিপোর্টারঃ ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার(৫ আগষ্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ চত্বরে শেখ কামালের অস্হায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী,জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান,পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডঃ মঞ্জুরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মাসুদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)গোলাম জাকারিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজগর আলী,ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়।
পরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগ,ফেনী পৌরসভা,আওয়ামী যুবলীগ,ছাত্রলীগ,ফেনী আবাহনী ক্রীড়া চক্র,জেলা ক্রীড়া সংস্থা,ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি,যুব উন্নয়ন অধিদপ্তর,ফেনী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর,ফেনী সড়ক বিভাগ,জেলা সমবায় কার্যালয়সহ সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে সকাল ১১টায় ফেনী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,পৌর আওয়ামী লীগ,সদর উপজেলা আওয়ামী লীগ,জেলা আওয়ামী যুবলীগ,জেলা ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শেখ কামালের কর্মময় জীবনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।






