শহর প্রতিনিধি: ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্যাহ মানিক, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সহ-সভাপতি শরিফ উদ্দিন,সদর উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান মামুন,যুবদল নেতা হাসানুজ্জামান শাহাদাত,ফেনী পৌর যুবদলের সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু ও সাবেক ছাত্রদল নেতা কাজী আবুল হাসান সোহাগসহ ৮জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে শহরের মিজান পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।ফেনী মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন তাদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।






