শহর প্রতিনিধি:পরিবেশ অধিদপ্তর ফেনীর সাথে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপনে উদ্ভুদ্ধকরণ এবং ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনা সংক্রান্ত বিষয়ে জেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের মহিপালস্থ ৩৭১ ইসমাইল ম্যানশন (পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন) নিচ তলায় সমিতির অফিসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক মো: জাফর উদ্দিন।
জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: আনিসুল হক জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর ফেনীর পরিদর্শক ফায়জুল কবীর।
বক্তব্য রাখেন, দাগনভূঞা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো: শাহজাহান, ফেনী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক স্টার লাইন’র সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, ফেনী সমিতির সিনিয়র সদস্য আবদুল গফুর মাস্টার, আবদুল মোতালেব হুমায়ুন।
প্রধান অতিথি ফায়জুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা ও নীতিমালা মোতাবেক ইটভাটা ইটভাটাগুলো পরিচালনা করার জন্য তিনি তাগিদ দেন। ইটভাটা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রতিটি ছাড়পত্র হালনাগাদ করতে হবে। সরকারী বিধিবিধান ও আইন অনুযায়ী ইটভাটা পরিচালিত হবে। পরিবেশ অধিদপ্তরের আওতায় ইটভাটাগুলোকে ঢেলে সাজানোর অনুরোধ জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো: জাফর উদ্দিন বলেন,সমিতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সরকারী নিয়ম-কানুন ও নীতিমালা অনুযায়ী চলতে গেলে বহু ইটভাটা ঝরে পড়বে। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। মালিকেরা পথে বসবে। এ সমস্যা থেকে উত্তোরণের লক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নাই। অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের স্বত:ফুর্ত উপস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অধিদপ্তর’র নমুনা সংগ্রহকারী জাহাঙ্গীর আলম, মো: নিজাম উদ্দিন ভূঞা, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, আবদুল আউয়াল, দেলোয়ার হোসেন, নুরুল আমিন মিন্টু, মো: জাকির হোসেন, নুরুন্নবী, শাহ আলম, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম সেলিম, গোলাম মাওলা রতন, আফসারুল হাই, ফয়েজ আহাম্মদ পাটোয়ারী, মো: নুরুল আবছার, সমীর দত্ত, কাজী সাইফুর রহমান, শাহাব উদ্দিন, মো: বেলাল হোসেন, আবুল হাসেম ও আবু তাহের প্রমুখ।






