ফেনীর সোনাগাজিতে উদ্বোধনের আগেই ফাটল ধরেছে নির্মাণাধীন সাহেবের ঘাঠ সেতুর পিলারে।সেতুর ৫ টি পিলার এর মধ্যে ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু এতে ধসে পড়ার শঙ্কায় রয়েছে পুরো সেতু । পেলা হচ্ছে বালুর বস্তা।
ছোট ফেনী নদীর চর দরবেশ ইউনিয়নের সাহেবের ঘাট এলাকায় সেতু নির্মাণ শুরু হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে।সেতুটি হলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সঙ্গে সড়ক যোগাযোগ আরো সহজ হবে ফেনীর সোনাগাজীর বাসিন্দাদের ।
১০ টি পিলারের ওপর নির্মাণ করা হচ্ছে ৪৭৮ মিটার দীর্ঘ সেতুটি । কিন্তু এ বছরেও শেষ হয়নি কাজ এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে একটি বড় পিলারের । এজন্য অবৈধভাবে বালু উত্তোলন কে দায়ী করছে সেতু প্রকল্পের প্রকৌশলীরা। নির্মাণাধীন সেতুর ৫০০ গজের মধ্যে বালু তোলা নিষিদ্ধ হলেও মানা হচ্ছে না তা আর । অবৈধভাবে বালু তোলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রভাবশালীরা দুষছেন একে অপরকে ।
এ বিষয়ে এলাকাবাসির সাথে কথা বললে তারা জানান,বাল উত্তোলনের ফলে আমাদের এই সেতুটি ভেঙে যাচ্ছে এবং এভাবে বালু উত্তোলন চলতে থাকলে আমাদের এই সেতু টি ভবিষ্যতে এক সময় ভেঙ্গে যেতে পারে আমরা এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট আমরা অবজেকশন জানাইছি ।
এদিকে চলতি বছরের শুরুতে ভেঙে পড়ে সে সেতুর একটি গার্ডার ।এ ধরনের ঘটনায় কাজের মান নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন ।
নির্মাণাধীন সেতুর কাজ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
ফেনীর সোনাগাজীতে ৫১ কোটি টাকা ব্যয় এই সেতুটি নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগ।


