ফেনীতে নতুন করে আরও ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫১ জনে। দুই চিকিৎসকসহ সুস্থ হয়েছে ৮ জন। শনিবার রাতে ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ।
তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে ১২জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে ফেনী সদরে ১১জন, দাগনভূঞায় ৩জন, ছাগলনাইয়ায় ৩জন ও পরশুরামের ৪জন।
ডা. শরফুদ্দিন মাহমুদ আরো জানান, শনিবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত পরীক্ষার প্রতিবেদনে তাদের করোনা প্রজেটিভ আসে। তবে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল থেকে এখনো প্রতিবেদন আসে নি।
ফেনী স্বাস্থ্য বিভাগ আরো জানায়, জেলায় শুক্রবার পর্যন্ত ৯শ ৪৯জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬শ’ ৭৮ জনের ফলাফল আসে।
ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী সদরের ২২ জন, ছাগলনাইয়ায় ১১ জন, দাগভূঞায় ৮ জন, সোনাগাজীতে ২ জন, ফুলগাজীতে ২ জন, পরশুরামে ৪জন ও অন্যান্য আরো ২ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।






