মঙ্গলবার, অক্টোবর ১২, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home ফেনী+

ফেনীতে দুবাই প্রবাসী সোহেল হত্যার দায় স্বীকার স্ত্রী শিউলীর

by সাজ্জাদ রাকিব
2 months ago

FB IMG 1629848515761

বিশেষ প্রতিনিধিঃ- ফেনীতে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী রোকেয়া আক্তার শিউলী (২৮) গতকাল মঙ্গলবার রাতে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ধ্রুব জ্যোতি পাল মঙ্গলবার বিকাল ৪টা থেকে ৭ ঘন্টা তার এই জবানবন্দি রেকর্ড করেন।

আদালতে রোকেয়া আক্তার শিউলী বলেন, তার স্বামীর সাথে গত কিছু দিন থেকে অন্য মেয়ের সাথে পরকিয়া ও পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে মনমালিন্যে চলে আসছিল। মাঝে মাঝে নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ আগষ্ট) রাতে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার স্বামী মো. সোহেল উত্তেজিত হয়ে তাকে উচ্চ স্বরে তালাক দেয়। এ সময় তালাকের কথা বলায় শিউলী নিজেও উত্তেজিত ও ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে বাসায় থাকা দা দিয়ে স্বামীকে কোপানো হয়। এতে স্বামী মারা যায়। তখন তিনি তার ছোট দুটি সন্তান (এক ছেলে-৭ ও এক মেয়ে-৪) নিয়ে বাবার বাড়ীর কথা বলে বাসা থেকে বের হয়ে যান। তারা ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কের (নাজির রোড) ভাড়া বাসায় থাকতেন।

প্রসঙ্গত- দুবাই প্রবাসী মো. সোহেলকে গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে তার স্ত্রী রোকেয়া আক্তার শিউলী । তারপর শিউলী দুই সন্তানকে নিয়ে পালিযে যায়।

প্রবাসী সোহেল খুনের ঘটনায় শক্রবার রাতে তার মা নিরালা বেগম বাদি হয়ে শিউলীকে আসামী করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। গত শনিবার সন্ধ্যায় তাকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাত ইউনিয়নের নারানকরা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার পাশে তার চাচা ছুট্টু মিয়ার বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তখন দুই শিশু সন্তানকে উদ্ধার করা হয়। হত্যার কাজে ব্যবহৃত দা রাতে বাসার পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, গত রোববার রোকেয়া আক্তার শিউলীকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মঙ্গলবার শিউলী আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

পারিবারিক সুত্র জানায়, নিহত সোহেল প্রায় ১২ বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বসবাস করতেন। প্রায় ৮ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ৭ বছর ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। গত ১৬ জুলাই দুবাই প্রবাসী মো. সোহেল দেশে আসেন। এরপর থেকে সোহেলে সাথে তার স্ত্রী শিউলীর পরকিয়া সম্পর্ক নিয়ে প্রায়ই কথাকাটাকাটি হতো।

স্ত্রী শিউলী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের খাজুরিয়া গ্রামের আবদুল মজিদের মেয়ে এবং সোহেল একই উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে।

Share this:

  • Twitter
  • Facebook
Tags: ফেনীস্বামীকে হত্যা
ShareTweetShare

আরও পড়ুন

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়,  আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফুলগাজী

গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩/১০/২০২১
খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল
ফুলগাজী

খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল

০২/১০/২০২১
ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফেনী সদর

ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২৯/০৯/২০২১
ছাগলনাইয়া

ফেনীর ছাগলনাইয়ায় জাসদের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

২৮/০৯/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।