শহর প্রতিনিধি : বাংলাদেশের সুনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ১ টাকার আহার প্রকল্পের আওতায় ও ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সহযোগিতায় ‘অতিথি আপ্যায়ন’ নামে ব্যানারে সুবিধাবঞ্চিত ২ হাজার অসহায় মানুষের মাঝে প্যাকেট করা খাবার বিতরন করা হয়েছে।
সোমবার ০৩ আগষ্ট সকাল থেকে ফেনীর মহিপাল, লালপুল বেদে পল্লী, ধর্মপুর আশ্রায়ন ও আবাসন, জেলা সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী ও রেলস্টেশনের আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই প্যাকেট করা খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে গোলাম সরোয়ার রতন, মাইন উদ্দিন সুমন, সহায়ের সভাপতি মন্জিলা মিমি, সহ সভাপতি জুলহাস তালুকদার প্রমুখ।






