নিজস্ব প্রতিবেদকঃ করোনার সংক্রমণ ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ায় ফেনী জেনারেল হাসপাতালসহ জেলার ৬টি হাসপাতলে সেন্টাল অক্সিজেন ও বড় সাইজের অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সাবেক চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুর রহমান।
শনিবার (৩১জুলাই) আনুষ্ঠানিকভাবে ফেনী জেলা সিভিল সার্জনের মাধ্যমে রকিবুর রহমান তাঁর পিতা মাতার নামে প্রতিষ্ঠিত “আলহাজ্ব আবিদুর রহমান ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর পক্ষ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব সিলিন্ডার পৌঁছে দেন।
জানা যায়, রকিবুর রহমান’র উদ্যোগে ফেনী সদর হাসপাতালে ৪০টি, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অটো সেন্টাল অক্সিজেনসহ ২৭টি এছাড়া ফুলগাজীতে ২৫টি, ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ টি করে বড় অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন। এছাড়াও কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনকে ৪০টির মতো অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে দিয়েছেন।
আলহাজ্ব আবিব্দুর রহমান ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর পরিচালক মাওলানা নুরুল হক হেলাল জানান, এই ফাউন্ডেশনের মাধ্যমে বাড়িতে বাড়িতে মুমূর্ষু রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবার আওতায় দীর্ঘদিন ধরে ৪০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ সেবা দিয়ে যাচ্ছেন। এই অক্সিজেন সেবা অব্যাহত থাকবে এবং ক্রমান্বয়ে সেবা আরো বৃদ্ধি করা হবে।






