বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home আইন-আদালত

ফেনীতে থানার কম্পিউটার রুমে নিরীহ মানুষ নির্যাতনের অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে

by Jahirul Islam Raju
2 years ago
ফেনীতে থানার কম্পিউটার রুমে নিরীহ মানুষ নির্যাতনের অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি : ফেনী মডেল থানার এসআই মো. দুলাল মিয়ার বিরুদ্ধে ঘুমন্ত মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি শুধু নির্যাতন করেই ক্ষান্ত হননি। ধান চুরির একটি মামলায় ওই বাড়ির লোকদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছেন।

এ ব্যাপারে বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এসআই দুলাল হোসেন, আবু তাহের সেলিম ও অজ্ঞাত ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইজিপি ও ফেনীর পুলিশ সুপার বরাবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর বেদরাবাদ গ্রামের ক্ষতিগ্রস্ত আবদুর রহিম জানান, গত ২৩ ডিসেম্বর রাত দেড়টার দিকে ফেনী মডেল থানার এসআই দুলাল হোসেন দুইজন ফোর্স নিয়ে তাদের বাড়িতে আসেন। এসময় তার সঙ্গে আবু তাহের সেলিমসহ তার ভাড়াটে ১৫/২০ জন সন্ত্রাসীও ছিল। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মেয়ে নাছিমা আক্তার, তার চার বছর বয়সী ছেলে আরাফাত হোসেন, আবদুর রহিমের ছেলে মো. আনিছুল হক, জিয়াউল হক ও মফিজুল হককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তারা ৪টি মোবাইল ফোন ও ৪ বস্তা ধান নিয়ে যায়।

শাকিব উদ্দিন নামে এক ভুক্তভোগী জানান,‘এসআই দুলাল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ঘরের দরজা ভেঙে একই কায়দায় ঘরে ঢুকে তাকে বধড়ক পিটিয়ে আহত করে। পরে তার ঘর থেকে ২ বস্তা ধান নিয়ে যায়। জিয়াউল হক নামের এক নির্যাতনকারী জানান বাড়িতে মারধর করার পর থানায় এনে কিল-ঘুষি-লাথি মেরে থানার কম্পিউটার রুমে নিয়ে আরেকবার মারধর করে। নুরুজ্জামান নামে আরেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলেন, ‘পুলিশ একই কায়দায় আমার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে কাউকে না পেয়ে ৩ বস্তা ধান নিয়ে যায়। এর পর আমাদের আত্মীয় জিয়াউল হক, মফিজুল হক, আনিছুল হক ও নাছিমা আক্তারকে আটক করে থানায় নিয়ে এসআই দুলাল নির্যাতন করেন। পরে গত ২২ ডিসেম্বর আবু তাহের সেলিমের দায়ের করা একটি ধান চুরির মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। তাদের জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।

এ ব্যাপরে ফেনী বারের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিগ্রস্তদের সঙ্গে একই গ্রামের মনকাজী পাটোয়ারী বাড়ির আবুল হাসেম পাটোয়ারীর ছেলে আবু তাহের সেলিমদের ১৭ শতক জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলছে। জমিটি ক্ষতিগ্রস্ত আবদুর রহিম ভোগদখল করে আসছেন। পুলিশ প্রতিপক্ষের পক্ষ নিয়ে তাদের ওপর নির্যাতন করেছে। এ বিষয়টি তিনি বিবাদী পক্ষের আইন আইনজীবী হিসাবে বিচারককে জানিয়েছেন। একই সঙ্গে পুলিশ হেড কোয়াটারসহ ফেনী পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছে ভুক্তভোগীরা।

ফেনী মডেল থানার এসআই দুলাল মিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই এলাকায় আসামি ধরতে গেলে তারা ডাকাত বলে চিৎকার শুরু করে। এ ব্যপারে থানায় জিডি করা হয়েছে। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘কাউকে নির্যাতনের খবর আমার জানা নেই।

Share this:

  • Twitter
  • Facebook
ShareTweetShare

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
আইন-আদালত

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

১২/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

১১/১০/২০২১
বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
IMG 20211006200029 picsay
ফুলগাজী

ফুলগাজীতে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাওলানা সিফাত উল্লাহ গ্রেফতার

০৬/১০/২০২১
‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন
সারাদেশ

‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন

০৫/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।