নিজস্ব প্রতিনিধি : আগামীকাল ১৫ জানুয়ারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বর্তমান বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী’র আগমন উপলক্ষে মাঠ ও মঞ্চ প্রস্তুতি পর্যবেক্ষণ-পরিদর্শন করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার একটি দল।
১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউপির উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসা তথা মাহফিল মাঠ এলাকা পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তা এনাম সিদ্দিকী ও জিল্লুর রহমান।
এ সময় তারা মঞ্চ স্থল, আসন, পয়:নিষ্কাশন ব্যবস্থাসহ সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। এলাকার মাহফিল আয়োজক কমিটি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন ও প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।





