শহর প্রতিনিধি : ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার রাতে শহরের সহদেবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।ফেনী জিআরপি পুলিশের উপ-পরিদর্শক আবদুল আলীম
জানান,স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।পুলিশের ধারণা রাতে তুর্না নিশিতা ট্রেনের নিচে কাটা পড়ে অথবা ছাদ থেকে পড়ে যুবকটি নিহত হতে পারে । নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।






