ফেনীতে গাঁজাসহ একই এলাকার দুজন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন, পান্না আকতার (৩৭) ও মন্জু বেগম (৪৭)। তারা দুজনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমান গন্ডা এলাকার বাসীন্দা।
বুধবার (১১জুলাই) সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ মহিপাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে ফেনী মহিপালে একটি মিষ্টি দোকানের সামনে এক নারীকে অপেক্ষা করতে দেখা যায়। ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে সে পালিয়ে যেতে চাইলে তাকে আটক করা হয়। এসময় তাঁর দেহ তল্লাশি করে পুলিশ এক কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাঁর স্বীকারোক্তিতে হাজারি রাস্তার মাথার নামকস্থানে তার অপর সহযোগীকেও এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) হারুন – অর- রশীদ দুই কেজি গাঁজাসহ দুজন নারীকে গাঁজাসহ গ্রেপ্তারের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দুজনই একই এলাকার বাসীন্দা। তাদের উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় পৃথক মামলা রুজু হয়েছে।






