শহর প্রতিনিধিঃ-স্বাস্থবিধি মেনে গণপরিবহণ চালুর দাবীতে আজ রবিবার (২মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে বিক্ষোভ করে ফেনী জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা।
বিক্ষোভ শেষে ফেনী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সমন্বয় পরিষদের আয়োজনে বক্তব্য রাখেন স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, শ্রমিক নেতা মোহাম্মদ আলী,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাংগঠনিক সম্পাদক আজম খান,ফেনী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, ফেনী-পরশুরাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী সিরাজ ও মামুন ট্রান্সপোর্টের সত্ত্বাধিকার মামুন চৌধুরী।

স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বাস্থবিধি মেনে গণপরিবহণ চালুর দাবীতে আগামীকাল মঙ্গলবার (৪ মে) জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হবে। দাবী মানা না হলে পরবর্তীতে কর্মসূচী দেওয়া হবে।




