নিজস্ব প্রতিবেদক : ফেনীতে নতুন করে আরও ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দাগনভূঞা ১৯ জন, ফেনী সদর ১১ জন, সোনাগাজী ১ জন ও ফুলগাজীতে ১ জন। এ পর্যন্ত জেলায় মোট অাক্রান্ত ২২৫ জন।
ফুলগাজীতে নতুন করে আরো ১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ ব্যক্তির বাড়ি উপজেলার জিএমহাট ইউনিয়নের বশিকপুর গ্রামে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮ জন। ৫ জুন শুক্রবার ফুলগাজী উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার (৫ জুন) সকালে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য বিভাগ বশিকপুর গ্রামে আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করে দিয়েছেন। ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক জানান, গত পহেলা জুন আক্রান্ত ব্যক্তি জ্বর শর্দি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তাঁর নমুনা সংগ্রহ করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ পাঠানো হয়। ৫ জুন শুক্রবার সকালে তাঁর করোনা পজিটিভ আসে।






