বিশেষ প্রতিনিধিঃ- বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে আন্তর্জাতিক স্বেচ্ছায় রক্তদাতা দিবস পালিত হয়েছে।
“Give Blood and keep the World Beating”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৪ই জুন আন্তর্জাতিক স্বেচ্ছায় রক্তদাতা দিবস উপলক্ষে সোমবার সকাল ১১টায় ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার এর উদ্যোগে ফেনী পৌরসভা চত্বর থেকে একটি র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌরসভা চত্বরে শেষ হয়। র্যালিতে জেলার ৪৩টি সেচ্ছাসেবী সংগঠনের ৫শতাধিক সেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে এতে অংশগ্রহণ করে। ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী দিবসের উদ্বোধন করেন।
এর আগে ফেনী পৌরসভা চত্বরের কমিশনার জয়নাল আবেদীন ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান ও পতাকা উত্তোলন এবং পায়রা অবমুক্ত করে
কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা, পরে সংক্ষিপ্ত একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, (বিপিএম, পিপিএম),স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক ড.মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম,ফেনীর সিভিল সার্জন ডাঃ রফিক-উস্-ছালেহীন,ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা:কৃষ্ণ পদ সাহা,সাংবাদিক বখতিয়ার ইসলাম মুন্না প্রমুখ।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের আয়োজনে এই অনুষ্ঠানের সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমি বলেন, ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস। থ্যালাসেমিয়া রোগীসহ অগণিত মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে যেসব হৃদয়বান স্বেচ্ছায় রক্তদান করেন তাদের দানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং উদ্বুদ্ধ করতে বিশ্বজুড়ে এ দিবসটি পালন করা হয়।
এ দিবসের মূল উদ্দেশ্য হলো- জনগণকে রক্তদানে উৎসাহিত করা, স্বেচ্ছায় রক্তদানে সচেতন করা, নতুন রক্তদাতা তৈরি করা ও নিরাপদ রক্ত ব্যবহারে উৎসাহিত করা। এ দিবস পালনের আরও একটি উদ্দেশ্য দেশের জনগণকে প্রাণঘাতী রক্তবাহিত রোগ এইডস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি ও অন্যান্য রোগ থেকে নিরাপদ রাখার জন্য স্বেচ্ছায় রক্তদান ও রক্তের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
২০০৪ সাল থেকে ১৪ জুনকে ‘বিশ্ব রক্তদান দিবস’ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হচ্ছে। স্বেচ্ছায় ও বিনা মূল্যে রক্তদান করে যারা লাখো মানুষের প্রাণ বাঁচাতে সহায়তা করছেন তাদের লক্ষ্য করেই এই দিবসটি পালিত হয়।
তিনি আরোও বলেন এবার আমরা ফেনী জেলার ৪৩ টি সংগঠনে সমন্বয়ে এই আয়োজন করা হয়েছে ।





