নিজস্ব প্রতিবেদক: ফেনীর ফুলগাজী উপজেলা সদর বাজারে ফুলগাজী স্কয়ার হাসপাতাল ফার্মেসীসহ ৩ ফার্মেসীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৯ জুলাই ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনীর ভ্রাম্যমান আদালত ফুলগাজীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা করে। এই অভিযানে ফুলগাজী স্কয়ার হাসপাতাল ফার্মেসীকে ৪ হাজার টাকা, নার্গিস মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং নতুন মুন্সীরহাটে কল্যাণ মেডিকেল হলকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে।
জানা যায়, ফার্মেসীগুলো থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। এছাড়াও ফার্মেসীতে বিভিন্ন সুরক্ষা সামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে কিনা যাচাই করা হয় এবং ধার্যকৃত মূল্যের চাইতে বেশি মূল্যে বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন ও ফুলগাজী থানার একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালত।






