মন্তব্য প্রতিবেদন : আমাদের প্রিয় এ শিক্ষা প্রতিষ্ঠান ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়, বর্তমানে ফুলগাজী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এ প্রতিষ্ঠানের প্রতিটা দেওয়ালে আমাদের স্মৃতি অংকিত আছে।
৫ টা বছর কাটিয়েছি এ প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণে, তৎকালিন সময় শিক্ষকের বৈশিষ্ট্য ছিলো যেমন অনেক অনেক ভালো, ঠিক প্রতি বছর দক্ষ এবং ধারালো মেধাও তৈরি হয়ে দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উন্নত শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশের বিভিন্ন দপ্তরের বড় আসনটি দখল করে দেশের রাষ্ট্রযন্ত্র সুচারুভাবে পরিচালনা করতো এবং এখনো অনেক অনেক দপ্তরে পদায়ন অবস্থায় আছেন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় গত বেশ কয়েকবছর যাবৎ এ প্রতিষ্ঠানটি থেকে তেমন কোন মেধা বাহির হচ্ছেনা, শিক্ষার মান দিন দিন নিচের দিকে যাচ্ছে।
প্রাইভেট বানিজ্যে ব্যস্ত শিক্ষকরা, পাঠদানে উদাসিন হয়ে পড়েছে, প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষকদের মাঝে দিন দিন বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, যার প্রতিফলন কিছুটা আজ দেখা গেছে,হাতা-হাতির বিষয়টা থানা পর্যন্ত গড়িয়েছে, শুনে এলাকার লোকজন ছি ছি করছে।
নিয়োগ বানিজ্যের প্রভাবে দক্ষ ও মেধাসম্পন্ন শিক্ষক নিয়োগ নিতে পারেনি এমটাই দাবী করেছে এলাকার অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মন্ডলি।
এমত অবস্থায় সংস্লৃষ্ট প্রশাসন ও এলাকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের কাছে দাবী নিরেপেক্ষ চিন্তাকরে এ ঐতিহাসিক বিদ্যাপীঠটিকে তার পুরনো ঐতিয্যে ফিরিয়ে আনার জন্য জোর আবেদন জানিয়েছে এলাকার আম জনতা।
– জহিরুল ইসলাম জাহাঙ্গীর।






