ফুলগাজী প্রতিনিধি: ফুলগাজী শিশু নিকেতনে বার্ষিক কোরআন সবক প্রদান,সমাপনি পরীক্ষার্থীদের বিদায় ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্কুল মাঠে পশ্চিম ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো আবদুল বারিক। কোরআন সবক প্রদান করেন ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ফয়েজউল্লাহ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ এমএ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সেক্রেটারী কাজী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাও.মনিরুল ইসলাম, পশ্চিম ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আহম্মদ হোসেন সোহাগ,অরবিট কম্পিউটার ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রভাষক মাহাবুবুর রহমান সজীব ও বক্সমাহমুদ ইউনিয়নের মেম্বার আনোয়ার হোসেন হুমায়ন।
অভিভাবকদের পক্ষে বক্তব্য পান্না আহমেদ ও ছাত্রছাত্রীদের পক্ষে সাদিয়া আফরোজ নিতু বক্তব্য রাখেন।
পরে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ব্যবসায়ীসহ ৪ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।






