কবির আহমেদ নাছির : ফুলগাজী শিশু নিকেতনে ‘মাহে রমজানের শিক্ষা ও আমাদের করণীয়’শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি কবির আহমদ নাছিরের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বায়তুল হিকমাহ মাদ্রাসার অধ্যক্ষ ও চ্যানেলে নাইনের ধর্মীয় আলোচক মাওলানা রশিদ আহমদ শাহীন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ এমএ হাসানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী সিরাজুল ইসলাম ভুলু,অরবিট কম্পিউটার ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রভাষক মাহবুবুর রহমান সজীব।
ইফতারে শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেয়। ইফতারের পূর্বে ছাত্রছাত্রী,অভিভাবক,শিক্ষক ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।






