নিজস্ব প্রতিবেদকঃ বর্ষার অবসানে রূপময় বাংলার ঋতু পরিক্রমায় স্নিগ্ধতা আর কোমলতা নিয়ে আবির্ভূত হয় শরৎকাল। বঙ্গাব্দ বর্ষপঞ্জি অনুসারে ভাদ্র-আশ্বিন এ দুই মাস শরৎকাল।
এ ঋতুর রয়েছে অনন্য কিছু বৈশিষ্ট্য। এ সময় মেঘমুক্ত আকাশে শিমুল তুলোর মতো ভেসে চলে সাদা মেঘের খেয়া। চারদিক আমন ধানের সবুজ চারার ওপর ঢেউ খেলে যায় উদাসী হাওয়া। প্রকৃতিতে অপরূপ ভাবে সেজে থাকে কাশফুল। এ যেন মন মাতানো সৌন্দর্য।
তেমনি একটি ক্ষণে শরতের আনন্দ উপভোগ করতে একত্র হয়েছে ফুলগাজী নিউজ ডটকম পরিবারের সকল সদস্যরা। যৌবনদীপ্ত এক ঝাঁক যুবকদের সমন্বয়ে ফেনীর সর্বাধিক জনপ্রিয় অনলাইন পত্রিকা ফেনীর প্রতিদিন ও ফুলগাজী নিউজ ডটকম’র দুর্বার পথ চলা।
২৪ সেপ্টেম্বর শুক্রবার গোধূলি লগ্নে ফুলগাজীর আমজাদহাট ও জিএমহাট মিলন স্থলে অবস্থিত ‘হাজির ভাগনা’ খ্যাত দর্শনীয় স্থান প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসা সেতুতে আনন্দ, আড্ডা আর গল্প সময় কেটেছে ফেনীর প্রতিদিন ও ফুলগাজী নিউজ ডটকম পরিবারের সদস্যদের।

এতে উপস্থিত ছিলেন ফুলগাজী নিউজ ডটকম ও ফেনীর প্রতিদিন’র সম্পাদক ও প্রকাশক মোঃ জহিরুল ইসলাম রাজু, নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ হোসেন রাকিব, ওয়েব ডেভলপার (আইটি এক্সপার্ট) মাহমুদুল হাসান আসিফ, ছাগলনাইয়া প্রতিনিধি ইকবাল হোসেন সাব্বির, গ্রাফিক্স ডিজাইনার শান্ত খান, মহামায়া প্রতিনিধি আহমেদ রনিসহ বিভিন্ন এলাকার সংবাদদাতা।
পুরো বিকেল জুড়ে বিভিন্ন রকমের আলোচনা, তথ্য উপস্থাপন ও ফটো সেশনে অনেক স্মৃতি মধুর সময় কেটেছে। সন্ধ্যায় নাস্তার পরেই আমাদের সৌজন্য সাক্ষাতের সমাপ্তি ঘটে।






