নিজস্ব প্রতিনিধি : ফুলগাজী থানার কম্পাউন্ডে গোখরাসহ ৭টি বিষধর সাপ শনিবার ১১ আগষ্ট সকালে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সাপগুলো হলো, ২টি গোখরো, ৩টি ধারাইশ ও ২টি দুধরাজ। পরে সাপগুলো সাপুড়িয়ারা নিয়ে যান।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ূন কবির জানান, থানার কম্পাউন্ডে প্রায়ই সময়ে সাপের বিচরণ দেখা যায়। শনিবার সকালে তিনি সাপুড়িয়াদের খবর দিলে তারা বিভিন্ন প্রজাতির সাতটি বিষধর সাপ উদ্ধার করেন।
কুমিল্লা চাঁন্দিনার বিষধর সাপুড়িয়া শাহজামান বলেন, থানার কম্পাউন্ডে তেমন কোনও আর বিষধর সাপ নেই। যাহা ছিল তা উদ্ধার করা হয়েছে।






