কবির আহমেদ নাছির : ফুলগাজী কিন্ডারগার্টেন এসোসিয়েশানের পূনঃ কমিটি ১৯ সেপ্টেম্বর কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসোসিয়েশানের সকল সদস্যদের উপস্থিতিতে ও সম্মতিক্রমে ফুলগাজী আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক জামাল চৌধুরীকে সভাপতি ও ফুলগাজী শিশু নিকেতনের প্রধান শিক্ষক এম এ হাসানকে সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কমিটির সাবেক সেক্রটারী প্রয়াত রাসেল চৌধুরীর মৃত্যুতে শোকবার্তা ও দোয়ার আয়োজন করে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি মুজিবুল হক, আমজাদ হাট একাডেমী, এম এ করিম, রৌশনাবাদ একাডেমী, সহ সেক্রেটারি, আর এ চৌধুরী রাহাত, মুন্সীরহাট মেরিট একাডেমী, সাংগঠনিক সম্পাদক এম এ কাউচার, এম জেড কিন্ডারগার্টেন , প্রচার সম্পাদক, খোরশেদ আলম মাসুদ, বকশিসাহ মডেল একাডেমী। কোষাধ্যক্ষ, আব্দুল্লাহ আল মাসুদ, বর্ণমালা কিন্ডারগার্টেন, তথ্য সম্পাদক, আব্দুল আলীম, পৌথারা কিন্ডারগার্টেন।
মহিলা বিষয়ক সম্পাদিকা, ফরিদা আক্তার, জি এম হাট শিশু একাডেমীকে নির্বাচিত করা হয়। এছাড়া লিবার্টি কিন্ডার গার্টেনের প্রধিন শিক্ষিকা শিল্পী চৌধুরী,ফুলগাজী বিদ্যা নিকেতনের আমজাদ হোসেন,সানরাইজ একাডেমীর প্রধান শিক্ষিকা শামীম আরা সহ সকল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের সদস্য করে ১৯ সদস্য কমিটি গঠন করা হয়।






