বিশেষ প্রতিনিধি : ফুলগাজী সরকারী কলেজের মূল ফটকের সামনের কার্লভাটের নিচে পড়ে রয়েছে শতশত ফেন্সিডিলের বোতল।
ধারণা করা হচ্ছে মাদকসেবীরা সন্ধ্যার পরে ওই স্থানে মাদক সেবন করে বোতলগুলো ফেলে রেখে চলে যায়।

এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছে উক্ত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা। ছবিটি রবিবার দুপুর দেড়টার দিকে তোলা।






