বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home ফুলগাজী

ফুলগাজী উপজেলা ছাত্রলীগের অযোগ্যতায় ইউনিয়ন ছাত্রলীগ কমিটি নিয়ে তালবাহানা

by Jahirul Islam Raju
2 years ago
ফুলগাজী উপজেলা ছাত্রলীগের অযোগ্যতায় ইউনিয়ন ছাত্রলীগ কমিটি নিয়ে তালবাহানা

Exif_JPEG_420

বিশেষ প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক রাশেদ ও সাধারণ সম্পাদক মোঃ শামীম মজুমদার কে নিয়ে তৃণমূল ছাত্রলীগ কর্মীদের মধ্যে নানা ধরনের বিতর্ক রয়েছে। তাদের স্বেচ্ছাচারিতা এবং উপজেলা ছাত্রলীগ কমিটিতে জামাত বিএনপি ও শিবিরের কর্মীদের স্থান করে দেওয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাথে দ্বিধাদ্বন্দ্বের কারণেই ইউনিয়ন ছাত্রলীগের সকল সভাপতি-সম্পাদক ২০১৭ সালের এপ্রিলে তাদের প্রতি অনাস্থা পত্র দিয়েছিলেন। কাজের কাজ কিছুই হয়নি তারা বহাল রয়েছেন আগের পদে।

ইউনিয়ন ছাত্রলীগের অভিযোগ উপজেলা ছাত্রলীগের দুই নেতা সংগঠনের কাজ না করে নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। ইতিমধ্যে বেশকয়েকবার দুই নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

২৫ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা বলে হঠাৎ দরবারপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি জেলা ছাত্রলীগ কে না জানিয়ে বিলুপ্ত ঘোষণা করে এই দুই ছাত্রলীগ নেতা। অবশ্যই পড়ে এক ঘণ্টার ব্যবধানে জেলা ছাত্রলীগের নির্দেশনায় বিলুপ্ত করা সেই কমিটি আবারো বহাল করেন।

এ বিষয়ে দরবারপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ রিপন ফুলগাজী নিউজ ডটকম’কে জানান, কেন আমাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে বা আমাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এ বিষয়ে আমি কিছুই জানি না। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদার’র ফেইসবুক পোস্ট দেখেছি আমাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরে জেলা ছাত্রলীগে জানালে তারা উপজেলা ছাত্রলীগ এবং আমাদেরকে ডেকে কমিটির কার্যক্রম আবারো বহাল করেন। রিপন আরো জানান, ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদার আমাকে ২৫ তারিখ ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন করার নির্দেশনা দেয়। পরে আমি সেটা জেলা ছাত্রলীগ এবং উপজেলা আওয়ামী লীগকে জানালে তারা আমাকে ৬ ঘণ্টার ব্যবধানে কমিটি করা সম্ভব নয় জানান। এবং তাদের নির্দেশনায় আমি সম্মেলন স্থগিত রাখি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা ছাত্রলীগ নেতা ফুলগাজী নিউজ ডটকম’কে জানান, উপজেলা ছাত্রলীগে যারা রয়েছেন তারা আসলে ছাত্রলীগের গঠনতন্ত্র ঠিকভাবে বুঝেন না এবং জানেন না। সে কারণে তারা নির্দিষ্ট কোন কারণ ছাড়া এবং জেলা ছাত্রলীগের নির্দেশনা ছাড়াই একটা ইউনিয়ন কমিটি বিলুপ্ত করেছে। অবশ্য পরে বিলুপ্ত করা কমিটি আবার বহাল করতে বাধ্য হয়েছে। এটা তাদের অযোগ্যতা।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সামসুল হক রাশেদ ফুলগাজী নিউজ ডটকম’কে জানান, দরবারপুর ছাত্রলীগ সভাপতি মোঃ রিপন ২৫ ডিসেম্বর ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে। পরে সে উপজেলা ছাত্রলীগ কে অবগত না করে সে সম্মেলন স্থগিত করে। তাই তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ’র নির্দেশনায় ঐ কমিটি পূর্ণবহাল করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম মজুমদারকে এ বিষয়ে জানতে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম মজুমদারের কাছে জানতে চাইলে তিনি জানান, কমিটি বিলুপ্ত, স্থগিত বা বহাল করার বিষয়ে ছাত্রলীগ ভালো জানে। আমি এ বিষয়ে অবগত নই।

Share this:

  • Twitter
  • Facebook
ShareTweetShare

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
আইন-আদালত

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

১২/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

১১/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

১১/১০/২০২১
ফুলগাজীর মন্তলা ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মামুন
ফুলগাজী

ফুলগাজীর মন্তলা ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মামুন

১০/১০/২০২১
বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।