ফেনীর ফুলগাজীতে শিকারীর হাতে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের বোয়াল, ১৫ হাজার ৭শ টাকায় বিক্রি করেছে। বৃহস্পতিবার সকালে বিশাল দুটি বোয়াল মাছ মুহুরী নদী থেকে ফুলগাজীর উত্তর বরইয়া গ্রামে চরের স্বল্প পানিতে উঠে এসে একটি আরেকটিকে তাড়া করছিল ।
এই দৃশ্য দেখে মৌসুমি মাছ শিকারি সিএনজি অটো ড্রাইভার রবিউল হক কোছ দিয়ে ১টি বোয়ালকে আঘাত করে । কোছের পলা এই মাছের শরীরে না ডুকলেও মাছটি পথভ্রান্ত হয়ে হাটু পানিতে আসলে রবিউল ঝাপ দিয়ে ১টি মাছ ধরতে সক্ষম হয়।
এসময় বোয়ালের কামড়ে তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায় । অনেক দস্তাদস্তির পর রবিউল বিশাল বোয়াল ডাঙ্গায় তুলে আনে । ১৯ কেজি ৭০০ গ্রাম ওজনের বোয়ালটি ফেনী বাজারে সাহাবুদ্দিন মিয়ার আড়তে ৮০০ টাকা কেজি ধরে ১৫ হাজার ৭০০ টাকা বিক্রি করেছে সে ।






