মোঃ ইউনুছ ভূঞাঁ সুজন : ফেনী জেলার ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সীর হাটের গরু মাংশ ব্যবসায়ী শিপন’র গ্রাহক প্রতারনা। গ্রাহক প্রতারনা সেরা,ওজনে কম, তাজা গরু মাংশ না দিয়ে কেজি প্রতি(৬০০ টাকা) নিয়ে চর্বি ও হাড় দিয়ে মাংশ সাথে মিশিয়ে গ্রাহক ঠকানো হচ্ছে।
এ বিষয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, পবিত্র মাহে রমজান সামনে রেখে ভোগক্তভোগী ক্রেতাসাধারন, ভোক্তা অধিকার, দ্রব্যের গুন, দ্রব্যমল্যের সহনীয় রাখা, দ্রব্যের ভেজাল মুক্তসহ অতিরিক্ত মুনাফা, ওজনে কম, অসদাচরণ, ক্রেতাসাধারণ কে ঠকানো বিষয় মাথায় রেখে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করবেন।
অপরদিকে পুরাতন মুন্সির হাট বাজার সমীতির সভাপতি ও চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন মজুমদার’র কাছে এ বিষয়ে ফোনে জানতে চাইলে তিনি জানান, ক্রেতাসাধারণ’র কাছ থেকে গরু মাংশ কেজি প্রতি ৬০০ টাকা হারে নিয়ে ফ্রেশ মাংশ না দিয়ে ওজনে কম, চর্বি,হাড় মিশিয়ে মাংশ বিক্রি করার কোন সুযোগ নেই। এটা অপরাধ তাকে ডাকা হবে চেয়ারম্যান কার্যালয়ে। তিনি আরো জানান ইতি পূর্বে কেউ এমন প্রতিবাদ না করায় উক্ত প্রতিবাদ কে তিনি ধন্যবাদ জানান। তিনি বিষয়টি গুরুত্বের সহিত দেখবেন বলে জানান। এবং ভবিষ্যৎ এমন যাতে না হয় সকল ক্রেতা এবং বিক্রেতাদের প্রতি আহবান জানান।
মাংশ ব্যবসায়ী শিপন’র কাছে জানতে চাইলে তিনি বলেন ৬০০ টাকা হারে কেজি প্রতি মাংশ চর্বি,হাড়, এ্যানালগ পদ্ধতিতে দাড়ি পাল্লার মাপ সব মিলিয়ে নিতে হবে না হলে কিছু করার নেই বলে বাজে ভাবে ক্রেতাকে দমক দিয়ে স্থান ত্যাগ করতে বলেন।
নাম প্রকাশে অনুচ্ছুক পাশের একাদিক ক্রেতা ও ব্যবসায়ী অভিযোগ করে বলেন, তাঁর আচার-ব্যবহার নোংরা,খুব বাজে ভাবে মানুষের সাথে ব্যহার করার কারনে অনেক ক্রেতা তাঁর কাছ থেকে মাংশ ক্রয় করতে যায় না।
জানা যায়, গরু মাংশ হাড়সহ কেজি প্রতি ৫৫০ টাকা, এবং হাড় ছাড়া ৬৫০টাকা হারে দাম চায় গুরু মাংশ ব্যবসায়ী শিপন।
তার পাশের দোকানে হাডসহ ৫০০টাকা এবং হাড ছাড়া ৬০০ বিক্রি হলেও তিনি অতিরিক্ত ৫০টাকা চেয়ে বসেন ক্রেতা সাধারনের কাছে।
ফেনী জেলাসহ ফুলগাজী বাসীসহ সকল ক্রেতাসাধারণ প্রানের দাবী পবিত্র মাহে রমজান কে’ সামনে রেখে জেলা ও উপজেলার সব বাজার গুলো যদি প্রশাসন বিশেষ নজরদারি করেন তবে। সাধারন জনগন প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন বলে সকলের বিশ্বাস রয়েছে।






