নিজস্ব প্রতিবেদক : ফুলগাজীর নিলক্ষি আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্রী কমনরুম উদ্বোধন ও পুরস্কার বিতরণী ২০শে ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক অফিসার এনামুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল খায়ের চৌধুরী, বেলাল হোসেন, মনসুর আলী, আক্তার হোসেন পাটোয়ারী, জসীম উদ্দীন প্রমুখ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুল হক কালা’র সভাপতিত্বে ছাত্রী কমন রুম উদ্বোধন শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






