ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজী উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ১৮ জুলাই বুধবার দুপুরে সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে তিনি পরশুরাম উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও পরে উপপরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চট্টগ্রামে দায়িত্বরত ছিলেন।
সাইফুল ইসলাম তার কর্মজীবনে প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ফুলগাজীতে যোগদান করেন।
তিনি কুমিল্লা জেলার দেবীদ্দার এলাকার বাসীন্দা।
উল্লেখ, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা হিসেবে পদন্নোতি লাভ করেন। প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি ফুলগাজীতে ২০১৬ সালের ১৪ জানুয়ারীতে যোগদান করেছিলেন।
নতুন ইউএনও সাইফুল ইসলাম জানায়, ফুলগাজীকে আদর্শ উপজেলা গড়তে উপজেলার সকলের সহযোগিতা কামনা করি।
–
সম্পাদনা : জে আই রাজু।






