ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজী বাজারের স্টেশন রোডে শাহিন বেকারিতে বিষাক্ত কেমিক্যাল অ্যামোনিয়া ও হাইড্রোজ দিয়ে বিস্কুট তৈরি, এছাড়া বিস্কুট তৈরির সরঞ্জামাদি অপরিষ্কারের থাকায় বেকারির মালিক আব্দুর রহিম কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন।
বেকারিতে কর্মরত সকল কর্মচারীদেরকে গায়ে নির্দিষ্ট পোশাক, মাথায় টুপি ও হাতে গ্লাভস ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার তৈরীর জন্য উপদেশ প্রদান করেন।
জানা যায় উক্ত বেকারিতে কিছুদিন আগেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও সতর্ক করা হয়েছিল।
এছাড়া বিভিন্ন অপরাধে ফুলগাজী থানা সংলগ্ন ফাহিম বেকারিকেও ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।






