ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর উচ্চ বিদ্যালয়ের আইআইডিএফসির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করেন ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
১৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায়
স্কুল পরিচালনা পষর্দের সভাপতি গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার।
নজরুল ইসলাম রানার পরিচালনায় বক্তব্যে রাখেন, স্কুলের প্রধান শিক্ষক রতন লাল গোস্বামী, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমমদার, বিএমএ ফেনীর সভাপতি ডা: সায়েদুল ইসলাম কাওছার, ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা কাজী ছলিম উল্লাহ সহ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, আনন্দপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল হক ভূঁইয়া রাশেদ সহ প্রমূখ ।






