কবির আহমেদ নাছির : ফুলগাজী সদরের গাবতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন ও রাস্তায় মিছিল করেছে ছাত্র ছাত্রীরা।
শনিবার বিদ্যালয়ের রাস্তায় বিদ্যালয়ে দ্রত শিক্ষক প্রদান করার দাবী জানিয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ভারত সংলগ্ন এই বিদ্যালয় থেকে অনেক ছাত্র ছাত্রী দেশ বিদেশের সুনামের সহিত চাকুরী ব্যবসা বানিজ্য করছে।
কিন্তু গাবতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দিন যাবত শিক্ষক সংকট চলছে। বার বার ফুলগাজী প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করলে ও কোন শিক্ষক পাওয়া যায়নি। এই বিদ্যালয়ে ৫ জন শিক্ষকের কোটা রয়েছে।
প্রধান শিক্ষক গোপাল চন্দ্র কিছু দিন আগে অবসরে চলে গেছেন। সহকারী শিক্ষক কৃপ্তি রানী সরমা ডেপুটেসনে আছেন চট্রগ্রাম বন্দর থানায় প্রায় ৫-৬বছর। কিন্তু বেতন ভাতা এখান থেকে নেন ১জন মাতৃ কালীন ছুটি আর ২জন মহিলা ১জন অফিস কাজে ব্যস্ত থাকে ১জন দিয়ে স্কুল চালাতে হয় আরো নানানরকম সমস্যা। উপজেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করছে ছাত্র ছাত্রী অবিভাবক গন দ্রুত এর সমাধান চায়। ঐ এলাকার ইউপি সদস্য সাহলে আহম্মদ মিন্টু সহকারী শিক্ষক কৃপ্তি রানী সরমার বদলী চায়।
–
সম্পাদনা : জে আই রাজু।






