ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটস্থ কল্যাণ সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতায় আমজাদহাট মজুমদার বাড়ী স্মৃতি সংঘ জয়ী হয়েছে।
১৭ ফেব্রুয়ারি (বুধবার) রাতে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আবদুল্লাহ।
ফুলগাজী উপজেলার পূর্বে সীমান্তবর্তী জনপদ আমজাদহাট কল্যাণ সংঘের সভাপতি ডালিম মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদহাট ইউপির চেয়ারম্যান মীর হোসেন মীরু, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের নেতা সাইফুল ইসলাম, ফুলগাজী উপজেলা যুবলীগের সাঃসম্পাদক একরাম পাটোয়ারী।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আমজাদহাটের স্থানীয় মজুমদার বাড়ী স্মৃতি সংঘ ও বিসমিল্লাহ ইলেকট্রনিক্স দল অংশ গ্রহণ করে।

দর্শকদের উপচে পড়া ভীড়ের মধ্যে অনুষ্ঠিত এ ব্যাডমিন্টন প্রতিযোগিতা সকলের নজর কাড়ে। দর্শকপ্রিয় এ খেলায় মুহুর্মুহু শ্লোগানে খেলায় বিজয়ী দল আমজাদহাট মজুমদার বাড়ী স্মৃতি সংঘ ও রানার্স আপ বিসমিল্লাহ ইলেকট্রনিক্স দলকে প্রধান অতিথি শেখ আবদুল্লাহ পুরস্কার বিতরণ করে।






