নিজস্ব প্রতিনিধিঃ-১৬ ই মে (রবিবার) সকালে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের আমজাদহাট বাজারের দক্ষিণ পাশে অত্যাধুনিক মানের আল মাসজিদু বাইতুন নুর কমপ্লেক্সের নিমার্ণ কাজ পরিদর্শন করেন সামাজিক সংগঠন মরহুম তাজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আমজাদহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-মসজিদের উদ্যোগতা ও মসজিদ কমিটি’র সভাপতি দিদারুল আলম ভূঁইয়া (কোহিনুর),টিপু সুলতান ভূঁইয়া (টিপু),গিয়াস উদ্দিন মানিক,মসজিদ কমিটি’র সহ-সভাপতি এডভোকেট রবিউল হক ভূঁইয়া,মসজিদ কমিটি’র সাধারণ সম্পাদক ও আমজাদহাট ইউপি সাবেক চেয়ারম্যান আবুল হাসেম,দলিল লিখক সফিকুর রহমান (ভেন্ডার),আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু,রফিকুল ইসলাম ভূঁইয়া,বিসমিল্লাহ ইলেকট্রনিক এন্ড হার্ডওয়ার স্বত্বাধিকারী আবদুল্ল্যাহ আল দোলন,ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ফরহাদ চৌধুরী,আমজাদহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক,ফুলগাজী নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সাজ্জাদ রাকিব,সাবেক ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন,লিয়াকত হোসেন,হানিফ ভূঁইয়া ও আবদুল আজিজ প্রমূখ।
এই সময় মসজিদের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু এবং মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।





